Don't invest unless you're prepared to lose all the money you invest. This is a high-risk investment and you should not expect to be protected if something goes wrong. Take 2 minutes to learn more.

Kraken অ্যাপে আপনার অ্যাকাউন্ট তৈরি ও যাচাই করা

শেষ আপডেট: ৮ আগস্ট, ২০২৫

Kraken অ্যাপ ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি করতে, আপনাকে প্রথমে App Store বা Google Play থেকে অ্যাপটি ইনস্টল করতে হবে।

Kraken অ্যাপ ইনস্টল করার পর, এই নির্দেশাবলী অনুসরণ করুন:

  1. 1

    অ্যাপ খুলে অ্যাকাউন্ট তৈরি করুন বোতামে ট্যাপ করুন।

    Create account
  2. 2

    এরপর, আপনার নতুন অ্যাকাউন্টে, অ্যাকাউন্টের বিবরণ যোগ করুন: ইমেল অ্যাড্রেস, নিরাপদ পাসওয়ার্ড ও বসবাসের দেশ।

    Enter details

    Enter password

    Enter country

  3. 3

    উপরের তথ্যগুলো জমা দেওয়ার পর আপনাকে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে বলা হবে। সক্রিয়করণ কোড সহ আপনাকে একটি ইমেল পাঠানো হবে। অনুগ্রহ করে অ্যাপে সক্রিয়করণ কোডটি লিখুন বা ইমেল মেসেজে থাকা লিঙ্কে শুধু ট্যাপ করুন।

    Email

    Email code

  4. 4

    হয়ে গেলো! আমাদের আরও বিভিন্ন ফিচার উপভোগ করতে, আপনি নিজের অ্যাকাউন্ট যাচাই করাতে পারেন।

    Account created

ক্রিপ্টোকারেন্সি কিনতে বা বিক্রি করতে, আপনাকে Kraken-এর কাছে নিজের অ্যাকাউন্ট যাচাই করাতে হবে। অ্যাকাউন্ট যাচাই করতে, অ্যাকাউন্ট ভেরিফাই করুন-এ ট্যাপ করুন।

Verify your identity

নিম্নলিখিত তথ্যগুলো দিন:

  • মোবাইল ফোনের নম্বর।

  • নাম ও পদবী, যেমনটা আইডি ডকুমেন্টে লেখা আছে।

  • জন্মের তারিখ (বয়স কমপক্ষে 18 বছর হতে হবে)।

  • ঠিকানা।

  • পেশা।

এরপর আপনাকে কিছু সহায়ক ডকুমেন্টের ছবি তুলে জমা দিতে হবে।

একটি পরিচয়পত্র, এটি হতে পারে:

  • জাতীয় আইডি (সামনা ও পিছন)।

  • পাসপোর্ট (তথ্যের পেজ)।

  • ড্রাইভিং লাইসেন্স (সামনা ও পিছন)।

ঠিকানার প্রমাণপত্রের ডকুমেন্ট, এটি হতে পারে:

  • ইউটিলিটি বিল।

  • ব্যাঙ্ক স্টেটমেন্ট।

  • ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট।

  • বাসস্থানের প্রমাণের সার্টিফিকেট।

মার্কিন যুক্তরাষ্ট্র ও আফ্রিকার বাসিন্দাদের মুখের ফটো দিতেও বলা হবে। প্রতিটি ধাপেপ্র্যোজনীয় ডকুমেন্ট বর্ণনা করা হবে এবং কীভাবে উচ্চ মানের ফটো দিতে হয় সে সংক্রান্ত পরামর্শও থাকবে। আপনার ডকুমেন্ট জমা দেওয়ার পর সেগুলো প্রক্রিয়া করা হবে এবং আপনার অ্যাকাউন্ট যাচাই হয়ে গেলে আপনি একটি ইমেল পাবেন।

আরও সাহায্যের প্রয়োজন?