All
ফিল্টার করুন:
আমি কিভাবে আমার অ্যাকাউন্টে নগদ জমা দেব?
আমার অ্যাকাউন্ট যাচাই করতে সাহায্য দরকার
কেন আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছি না?
কোনও ক্রিপ্টো উত্তোলন ফি আছে কি?
আমার অ্যাকাউন্টে সাইন ইন করতে সাহায্য দরকার
আপনার ক্রিপ্টোকারেন্সি তুলে নেওয়া বর্তমানে কোন পর্যায়ে আছে, তা জানানোর জন্য সেগুলোকে নির্দিষ্ট Status দিয়ে চিহ্নিত করা হয়।
এই নিবন্ধটি Kraken ক্লাসিক ইন্টারফেসের ক্ষেত্রে প্রযোজ্য। আমি Kraken-এর কোন ইন্টারফেসে আছি?
নিচে অর্থ তোলার বিভিন্ন Status এবং সেগুলোর অর্থ দেওয়া হলো:
Status | অর্থাৎ | করণীয় |
|---|---|---|
শুরু করা হয়েছে | অর্থ তোলার অনুরোধ করা হয়েছে এবং আমাদের সিস্টেম অভ্যন্তরীণ যাচাই সম্পন্ন করছে। সর্বাধিক 10 মিনিট সময় লাগতে পারে। | কিছুই করার নেই। |
অপেক্ষমাণ | অভ্যন্তরীণ যাচাইকরণ সম্পন্ন হয়েছে; অর্থ তোলার লেনদেনটি প্রসেসিংয়ের জন্য পেমেন্ট গেটওয়েতে পাঠানো হয়েছে। সর্বাধিক 10 মিনিট সময় লাগতে পারে। | কিছুই করার নেই। |
পাঠানো | অর্থ তোলার লেনদেনটি সংশ্লিষ্ট ডিজিটাল অ্যাসেট নেটওয়ার্কে সম্প্রচারিত হয়েছে এবং ব্লকচেইন নিশ্চিতকরণের জন্য অপেক্ষা করছে। | কিছুই করার নেই। |
সাফল্য | অর্থ তোলার বিষয়টি সংশ্লিষ্ট ডিজিটাল অ্যাসেট নেটওয়ার্কে একটি নিশ্চিতকরণ পেয়েছে। | কিছুই করার নেই। |
হোল্ডে আছে | অর্থ তোলার বিষয়টি স্থগিত রাখা হয়েছে এবং আমাদের সহায়তাকারী স্টাফ দ্বারা ম্যানুয়ালি যাচাই করা প্রয়োজন। | সহায়তা টিমের সাথে যোগাযোগ করুন। |
ব্যর্থ হয়েছে | অর্থ তোলার অনুরোধটি সফল হয়নি। | ব্যর্থ হওয়ার কারণ দেখতে অর্থ তোলার ID-এর ওপর ক্লিক করুন এবং "ত্রুটি" ফিল্ডটি চেক করুন। |
দ্রষ্টব্য: অর্থ তোলার অনুরোধ বাতিল করতে অর্থ তুলুন-এর পাশে থাকা ধূসর রঙের X` চিহ্নে ক্লিক করুন। অর্থ তোলার বিকল্প বাতিলের অনুরোধ শুধুমাত্র তখনই করা সম্ভব যখন সেটির Status 'শুরু করা হয়েছে' অথবা 'অপেক্ষামান' অবস্থায় থাকে। Status অপেক্ষামান থাকা অবস্থায় বাতিলের অনুরোধ জানালে সেটি যে নিশ্চিতভাবে বাতিল হবে, তার কোনো গ্যারান্টি নেই। |
|---|
ক্রিপ্টোকারেন্সি তুলতে কত সময় লাগে?
এটি Kraken-এর অভ্যন্তরীণ প্রক্রিয়াকরণ এবং আপনি যেখানে আপনার ক্রিপ্টো পাঠাচ্ছেন সেই গন্তব্যস্থলে কতগুলো ব্লকচেইন নিশ্চিতকরণ প্রয়োজন, তার ওপর নির্ভর করে।